প্রস্তর রহস্য [রহস্য, ভয়, অ্যাডভেঞ্চার] (পর্ব - 01)


দশ বছরের ছোট্ট রনক, যার মা-বাবা অনেক আগেই রোড অ্যাক্সিডেন্টে গত হয়। তারপর থেকে সে তার দাদু দিদার কাছেই বড় হয়। একমাত্র নাতি তাই তাদের খুব আদরের। ছোটবেলা থেকেই তার শান্ত স্বভাবের জন্য মার, বকুনি খায়নি পড়াশোনা করতেও তার ভালোই লাগে। এক কথায় বলতে গেলে তার মধ্যে একটি ভালো ছেলের সব গুণই আছে। এর বাইরে তার একটা অদ্ভুত নেশা আছে, পাথর সংগ্রহ করার নেশা। বিভিন্ন রকমের বিভিন্ন রঙের পাথর। প্রথম কবে সে পাথর সংগ্রহ শুরু করলো তা হয়তো বলা যায়না কিন্তু এর মধ্যেই বেশ ভারী রকমের কালেকশন হয়েছে। এ ব্যাপারে দিদা কিছু বলতে গেলেই দাদু থামিয়ে দিয়ে বলে- 'ছাড়োইনা! ওর যা মন চায় তাই করুক আর মিথ্যা কথা বলবো না, আমারও ছোটবেলায় এই একি নেশাই ছিল।' ।

Comments

Popular posts from this blog

টেরোডার্টাসের মমি [ভয়, সাসপেন্স, থ্রিলার] (পর্ব - 01)

মাফিয়াবাজ [রহস্য, ভয়] (ঋষিকেশ সিরিজ - 02 পর্ব - 01)

আতঙ্কের ছদ্মবেশ [রহস্য] ( ঋষিকেশ সিরিজ - 01 পর্ব - 01)