Posts

মাফিয়াবাজ [রহস্য, ভয়] (ঋষিকেশ সিরিজ - 02 পর্ব - 01)

Image
আমার মাথাটা ঠিক তখনই সর্বাধিক গরম হয়ে উঠলো যখন ঋষিকেশ আমায় ইগনোর করে গায়ে ওভারকোর্টটা চড়িয়ে বেরিয়ে পড়ল আর আমাকে কিছু জানানোর প্রয়োজন বোধ করলো না। আজ প্রায় এক সপ্তাহ হতে চলল ঋষিকেশ আমাকে এভোয়েড করেই চলেছে। বুঝতে পারছি ও একটা নতুন কেস পেয়েছে। সেটাতে আমাকে হয়তো জড়াতে চায় না। দুপুরটা যখন গড়াতে গড়াতে বিকেলে পৌঁছলো তখন বেশ চিন্তার সঙ্গে ফোন করেই বুঝতে পারলাম কেসটায় ও কতটা মজে আছে। ফোনটা ঋষিকেশ নিয়ে যেতে ভুলে গেছে। কি আর করা যায়, কয়েকটা ইংরেজি ম্যাগাজিন নিয়ে বসে পড়লাম। প্রায় 15 মিনিট পরে কলিংবেল বেজে উঠলো। আমি উঠে গিয়ে দরজা খুললাম। এক মধ্য ষাটেকের ভদ্রলোক বলতে গেলে বেশ সৌখিন গোছের। "একটু ঋষিকেশ বাবুর সাথে দেখা করতে পারি কি?" - লোকটি জিজ্ঞাসা করলেন। আমি উত্তরে বললাম - "না মানে ঋষিকেশ এখন বাড়িতে নেই তো" লোকটা আমাকে বেশ অবাক করে দিয়ে বলল - "তাহলে চলুন আপনার সাথেই কথা বলা যাক অনিমেষ বাবু" । আমি কিছুটা কৌতুহলী দৃষ্টি নিয়ে থাকে আমাদের গেস্টরুমে নিয়ে এসে বসালাম।

প্রস্তর রহস্য [রহস্য, ভয়, অ্যাডভেঞ্চার] (পর্ব - 01)

Image
দশ বছরের ছোট্ট রনক, যার মা-বাবা অনেক আগেই রোড অ্যাক্সিডেন্টে গত হয়। তারপর থেকে সে তার দাদু দিদার কাছেই বড় হয়। একমাত্র নাতি তাই তাদের খুব আদরের। ছোটবেলা থেকেই তার শান্ত স্বভাবের জন্য মার, বকুনি খায়নি পড়াশোনা করতেও তার ভালোই লাগে। এক কথায় বলতে গেলে তার মধ্যে একটি ভালো ছেলের সব গুণই আছে। এর বাইরে তার একটা অদ্ভুত নেশা আছে, পাথর সংগ্রহ করার নেশা। বিভিন্ন রকমের বিভিন্ন রঙের পাথর। প্রথম কবে সে পাথর সংগ্রহ শুরু করলো তা হয়তো বলা যায়না কিন্তু এর মধ্যেই বেশ ভারী রকমের কালেকশন হয়েছে। এ ব্যাপারে দিদা কিছু বলতে গেলেই দাদু থামিয়ে দিয়ে বলে- 'ছাড়োইনা! ওর যা মন চায় তাই করুক আর মিথ্যা কথা বলবো না, আমারও ছোটবেলায় এই একি নেশাই ছিল।' ।

টেরোডার্টাসের মমি [ভয়, সাসপেন্স, থ্রিলার] (পর্ব - 01)

Image
জিনিসটা অভিশপ্ত বলে দাবি করছে কিছু লোক। আবার অনেকেই এটি দেখামাত্রই আর্তচিৎকার করে ভগবানের নাম উচ্চারণ করছে। এইসবই ফালতু কুসংস্কার। তাদের মেরুদণ্ডহীন যুক্তি কোনোভাবেই আমাদের মত প্রত্নতাত্ত্বিকদের সামনে টিকবে না। এখানকার লোকেরা বড়ই কুসংস্কারে বিশ্বাসী। যত অদ্ভূতই হোক না কেন জিনিসটাতো একটা নকশা করা কাঠের বাক্স ছাড়া আর কিছুই নয়। গত সপ্তাহের রবিবার খবর পাই আমাদের সংস্থা মিশরে একটা নতুন পিরামিড আবিষ্কার করেছে। পিরামিড টা কিন্তু উচ্চতায় অন্যান্য পিরামিডের থেকে বেশ অনেকটাই ছোট এবং অন্য রকম জায়গায়। একটু অন্যরকম জায়গায় বলতে বেশির ভাগ পিরামিডগুলো যে এলাকায় আছে তার থেকে বেশ অনেকটা দূরে আবিষ্কার করা হয়েছে। পিরামিডের ভিতরে ছোট ছোট ছটা কক্ষ আছে সর্বশেষ কক্ষটি আজকে খোলা হয়েছে এবং তাতেই ছিল মমি এবং অনেক আসবাবের মধ্যে এই অদ্ভুত বাক্সটা। অন্যান্য কক্ষগুলোতে যে জিনিস গুলো পাওয়া গেছে তার থেকে আন্দাজ করা যায় মমিটির আসলে সে যুগের মিশরের এক বড় জাদুকর পুরোহিতের। তার পিরামিড থেকে মূল্যবান তেমন কিছু পাওয়া যায়নি শুধুমাত্র কয়েকটা মন্ত্রচ্চারিত লিপি সমৃদ্ধ বাক্সগুলো ছাড়া। তবে আজকে মমির কক্ষ...

আতঙ্কের ছদ্মবেশ [রহস্য] ( ঋষিকেশ সিরিজ - 01 পর্ব - 01)

Image
আমার মাথাটা ঠিক তখনই সর্বাধিক গরম হয়ে উঠলো যখন ঋষিকেশ আমায় ইগনোর করে গায়ে ওভারকোর্ট তা চড়িয়ে বেরিয়ে পড়ল আর আমাকে কিছু জানানোরও প্রয়োজন বোধ করলো না। আজ প্রায় এক সপ্তাহ হতে চলল ঋষিকেশ আমাকে অ্যাভয়েড করেই চলেছে। বুঝতে পারছি ও একটা নতুন কেস পেয়েছে যেটাতে আমাকে হয়তো জড়াতে চায় না। দুপুরটা যখন গড়াতে গড়াতে বিকেলে পৌঁছলো তখন বেশ চিন্তার সঙ্গেই ঋষিকেশ কে ফোন করেই বুঝতে পারলাম কেসটায় ও কতটা মোজে আছে। ফোনটা ও নিয়ে যেতেই ভুলে গেছে। কি আর করা যায়, কয়েকটা ইংরেজি ম্যাগাজিন নিয়ে বসে পরলাম। প্রায় পনেরো মিনিট পরে কলিংবেল বেজে উঠল। উঠে গিয়ে দরজা খুলে বেশ অবাক হলাম। এক মধ্য ষাটেকের ভদ্রলোক বেশ সৌখিন গোছের। 'একটু  ঋষিকেশ বাবুর সঙ্গে দেখা করতে পারি' কি জিজ্ঞাসা করলেন। আমি - 'বললাম না মানে ঋষিকেশ এখন বাড়িতে নেই তো'। লোকটা আমাকে বেশ অবাক করে দিয়ে বলে উঠল - 'তাহলে চলুন আপনার সাথেই কথা বলা যাক অনিমেষ বাবু' । আমি কৌতুহলী দৃষ্টি নিয়ে তাকে আমাদের ড্রয়িংরুমে নিয়ে এসে বসালাম। আমি তাকে কিছু চা, কফি বা জল নেওয়ার জন্য বলতে তিনি আমাকে হাতের ঈঙ্গিতে বসতে বলে কথা শ...