মাফিয়াবাজ [রহস্য, ভয়] (ঋষিকেশ সিরিজ - 02 পর্ব - 01)

আমার মাথাটা ঠিক তখনই সর্বাধিক গরম হয়ে উঠলো যখন ঋষিকেশ আমায় ইগনোর করে গায়ে ওভারকোর্টটা চড়িয়ে বেরিয়ে পড়ল আর আমাকে কিছু জানানোর প্রয়োজন বোধ করলো না। আজ প্রায় এক সপ্তাহ হতে চলল ঋষিকেশ আমাকে এভোয়েড করেই চলেছে। বুঝতে পারছি ও একটা নতুন কেস পেয়েছে। সেটাতে আমাকে হয়তো জড়াতে চায় না। দুপুরটা যখন গড়াতে গড়াতে বিকেলে পৌঁছলো তখন বেশ চিন্তার সঙ্গে ফোন করেই বুঝতে পারলাম কেসটায় ও কতটা মজে আছে। ফোনটা ঋষিকেশ নিয়ে যেতে ভুলে গেছে। কি আর করা যায়, কয়েকটা ইংরেজি ম্যাগাজিন নিয়ে বসে পড়লাম। প্রায় 15 মিনিট পরে কলিংবেল বেজে উঠলো। আমি উঠে গিয়ে দরজা খুললাম। এক মধ্য ষাটেকের ভদ্রলোক বলতে গেলে বেশ সৌখিন গোছের। "একটু ঋষিকেশ বাবুর সাথে দেখা করতে পারি কি?" - লোকটি জিজ্ঞাসা করলেন। আমি উত্তরে বললাম - "না মানে ঋষিকেশ এখন বাড়িতে নেই তো" লোকটা আমাকে বেশ অবাক করে দিয়ে বলল - "তাহলে চলুন আপনার সাথেই কথা বলা যাক অনিমেষ বাবু" । আমি কিছুটা কৌতুহলী দৃষ্টি নিয়ে থাকে আমাদের গেস্টরুমে নিয়ে এসে বসালাম।

Comments

Popular posts from this blog

টেরোডার্টাসের মমি [ভয়, সাসপেন্স, থ্রিলার] (পর্ব - 01)

আতঙ্কের ছদ্মবেশ [রহস্য] ( ঋষিকেশ সিরিজ - 01 পর্ব - 01)