আতঙ্কের ছদ্মবেশ [রহস্য] ( ঋষিকেশ সিরিজ - 01 পর্ব - 01)


আমার মাথাটা ঠিক তখনই সর্বাধিক গরম হয়ে উঠলো যখন ঋষিকেশ আমায় ইগনোর করে গায়ে ওভারকোর্ট তা চড়িয়ে বেরিয়ে পড়ল আর আমাকে কিছু জানানোরও প্রয়োজন বোধ করলো না। আজ প্রায় এক সপ্তাহ হতে চলল ঋষিকেশ আমাকে অ্যাভয়েড করেই চলেছে। বুঝতে পারছি ও একটা নতুন কেস পেয়েছে যেটাতে আমাকে হয়তো জড়াতে চায় না। দুপুরটা যখন গড়াতে গড়াতে বিকেলে পৌঁছলো তখন বেশ চিন্তার সঙ্গেই ঋষিকেশ কে ফোন করেই বুঝতে পারলাম কেসটায় ও কতটা মোজে আছে। ফোনটা ও নিয়ে যেতেই ভুলে গেছে। কি আর করা যায়, কয়েকটা ইংরেজি ম্যাগাজিন নিয়ে বসে পরলাম। প্রায় পনেরো মিনিট পরে কলিংবেল বেজে উঠল। উঠে গিয়ে দরজা খুলে বেশ অবাক হলাম। এক মধ্য ষাটেকের ভদ্রলোক বেশ সৌখিন গোছের। 'একটু  ঋষিকেশ বাবুর সঙ্গে দেখা করতে পারি' কি জিজ্ঞাসা করলেন। আমি - 'বললাম না মানে ঋষিকেশ এখন বাড়িতে নেই তো'। লোকটা আমাকে বেশ অবাক করে দিয়ে বলে উঠল - 'তাহলে চলুন আপনার সাথেই কথা বলা যাক অনিমেষ বাবু' । আমি কৌতুহলী দৃষ্টি নিয়ে তাকে আমাদের ড্রয়িংরুমে নিয়ে এসে বসালাম। আমি তাকে কিছু চা, কফি বা জল নেওয়ার জন্য বলতে তিনি আমাকে হাতের ঈঙ্গিতে বসতে বলে কথা শুরু করলেন। 'আসলে অনিমেষ বাবু  আমি কিন্তু আপনার সঙ্গেই দেখা করতে এসেছিলাম। বলতে গেলে আমি আপনার গল্পের খুব বড় ফ্যান। বেশিরভাগ গল্পই তো আপনি আপনার ইন্টেলিজেন্ট বন্ধুকে নিয়ে লেখেন। আপনার বন্ধু সত্যিই খুব ভালো ডিটেকটিভ আর আপনার মত বন্ধু থাকতে ওনার বেশ ভালই অ্যাডভার্টাইজমেন্ট হয়। আরো কিছু অ-বিশেষ কথা বলার পর ভদ্রলোক একটু হেসে বলে উঠলেন - 'একটু কফি পাওয়া যাবে কি?'

Comments

Popular posts from this blog

টেরোডার্টাসের মমি [ভয়, সাসপেন্স, থ্রিলার] (পর্ব - 01)

মাফিয়াবাজ [রহস্য, ভয়] (ঋষিকেশ সিরিজ - 02 পর্ব - 01)